
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর এলাকার পুতুল মিয়ার ছোট মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তার ফুসফুসে পানি জমে যাওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা।
সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে বলা হয়, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত পরিবারের সহযোগিতা করা তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।
শিশুটির পরিবার জানায়, মেয়ের চিকিৎসা নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। চিকিৎসার ব্যয় বহন করা তাদের পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার সহযোগিতা তাদের জন্য অনেকটা স্বস্তির কারণ হয়েছে।
স্থানীয়রা অসুস্থ শিশুটির দ্রুত সুস্থতা কামনা করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামীম রানা
সাধারন সম্পাদকঃ মোছাঃ সুমিরা
বর্তা সম্পাদকঃ মোঃ আশরাফুল মিয়া
মবস্বল সম্পাদকঃ মোঃ নূরনবী ইসলাম
প্রধান উপদেষ্টাঃ মোঃমেহেদী হাসান রিপুল
অফিস: মিঠাপুকুর, রংপুর। মোবাইল: 01832284749, Email: prottashanews433@gmail.com
Design & Developmen By Dainikprottasha.com