
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত হাবিব জাফরপুর গ্রামের মো. তাহেরের ছোট ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে হাবিব নিজেই তার পোশাক পুকুরপাড়ে রেখে পুকুরে নামে। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে হাবিবের মা বাড়ির পাশের পুকুরে খোঁজ করতে গিয়ে পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে। তবে ততক্ষণে হাবিবের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। শিশুটির মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply