
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লহনী গ্রামের অসহায় মনছুরা বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা।
জানা যায়, মনছুরা বেগমের পায়ে গুরুতর ইনফেকশন দেখা দিলে চিকিৎসার প্রয়োজনে তাঁর পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ ও আর্থিক সংকটে রয়েছেন। তাঁর চিকিৎসা চালিয়ে নিতে আর্থিক সহায়তার প্রয়োজন দেখা দেয়।
এ অবস্থায় অসহায় মনছুরা বেগমের পাশে দাঁড়ান মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ শামীম রানা। তিনি মনছুরা বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে মানবিক এ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ শামীম রানা।
স্থানীয়রা বলেন, অসহায় মানুষের দুঃসময়ে এ ধরনের সহযোগিতা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মানবতার পাশে প্রত্যাশা গ্রুপ—সবসময়, সবখানে।
Leave a Reply