
মূলত মাত্র ১ টাকার হিসাবকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি বলেন আবার বাবা ১ টা সিগারেট ও একটি দিয়াশলাই নেয় যার মূল্য হয় ১০ টাকা কিন্তু জহুরুল ১১ টাকা দাবি করায় এমন এঘটনার সৃষ্টি। তারাও আমাদের মারপিট করে ২ জন হাসপাতালে আছে। জহুরুল হক জানান, এর আগেও মিয়ারহাট এলাকায় মারামারির ঘটনা ঘটেছিল। সর্বশেষ ঘটনার পর তিনি ১৫ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
Leave a Reply