মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ৩২ পদ ফাঁকা শিক্ষক সংকটে পাঠদান বিপর্যস্ত সাড়ে তিন হাজার শিক্ষার্থী  সারের সংকটের মধ্যে পীরগঞ্জে গুদামে মজুদকৃত সার উদ্ধার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা মিঠাপুকুরে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন মানবিকতার অনন্য দৃষ্টান্ত: রংপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পাশে একদল তরুণ রংপুর ট্রাক টার্মিনালে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদে সাঁড়াশি অভিযান অসহায় মনছুরা বেগমের পাশে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া কাউকে দাবিয়ে রেখে জনগোষ্ঠীর অগ্রগতি সম্ভব নয় বেগম রোকেয়া স্মৃতি সংসদের ৪০ বর্ষপূর্তি অনুষ্ঠানে জোনায়েদ সাকি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া পুরো জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কাউকে দাবিয়ে রেখে কোনো জনগোষ্ঠীর প্রকৃত অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।
মহীয়সী নারী ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি সংসদ ও পাঠাগারের ৪০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬ আগস্ট বিকেলে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সাকি বলেন, দেশের সব শিশুকে এ দেশের কীর্তিমান ব্যক্তিদের সম্পর্কে জানতে হবে। বিশেষ করে নারী জাগরণে বেগম রোকেয়ার অসামান্য ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি বেগম রোকেয়ার স্মৃতি সংরক্ষণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাজু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জাতিসংঘের মানবিক সহায়তা ও উন্নয়নকর্মী ডা. মঞ্জুর হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামান খোকন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান দোলন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তৌহিদুর রহমান, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সিংহ মহাপাত্র এবং রোকেয়া ভ্যালুজ অ্যান্ড রিসার্চ, কলকাতার সমন্বয়ক সাধক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়।
১৭ আগস্ট সমাপনী দিনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন, মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক জামান,
রংপুর মডেল কলেজের প্রভাষক মোঃহারুন অর রশিদ, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির মো. আসাদুজ্জামান শিমুল।
সমাপনী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ।
১৬ ও ১৭ আগস্ট বিকেলে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আয়োজনে বেগম রোকেয়ার জীবন, কর্ম ও নারী জাগরণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2026 dainikprottasha.com
Design & Development By BDIX NOC