
আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গোলাম রব্বানী। উপজেলা আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি মাষ্টার মহনলাল কুজুর এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃপারভেজ,উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকজামান,রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী, ডাঃখিতিশ খালকো।
এদিকে
আরডিআরএস বাংলাদেশ এর ‘Socio Economic Empowerment with Dignity and Sustainability (SEEDS) Project’এর বাস্তবায়নে স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায়
র্যালি বের করেন সভাপতি, অতিথি, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সদস্য, সংলাপ ফোরামের কিশোরীরা ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
Leave a Reply