মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ৩২ পদ ফাঁকা শিক্ষক সংকটে পাঠদান বিপর্যস্ত সাড়ে তিন হাজার শিক্ষার্থী  সারের সংকটের মধ্যে পীরগঞ্জে গুদামে মজুদকৃত সার উদ্ধার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা মিঠাপুকুরে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন মানবিকতার অনন্য দৃষ্টান্ত: রংপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পাশে একদল তরুণ রংপুর ট্রাক টার্মিনালে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদে সাঁড়াশি অভিযান অসহায় মনছুরা বেগমের পাশে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা

টাকার অভাবে পায়ের ইনফেকশনের চিকিৎসা বন্ধ, মানবিক সাহায্যের আবেদন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লহনী গ্রামের বাসিন্দা মোছাঃ মনছুরা আক্তার পাতানী (৩১) গুরুতর পায়ের ইনফেকশনে আক্রান্ত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

মোছাঃ মনছুরা আক্তার পাতানীর মায়ের নাম গোলেনুর বেগম এবং স্বামী মোঃ মানিক মিয়া। তাদের পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে পায়ের চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনছুরা আক্তারের পায়ে ইনফেকশন হওয়ায় দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে সময়মতো চিকিৎসা করাতে পারছেন না তারা। ফলে অসুস্থতা নিয়ে অত্যন্ত কষ্টে দিন পার করছেন তিনি।

এ অবস্থায় অসহায় মনছুরা আক্তারের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। আপনাদের সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর:
📱 ০১৮৪৯১-৯৯৯৭৯

ঠিকানা: লহনী, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর।

মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে মনছুরা আক্তারের চিকিৎসায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© All rights reserved © 2026 dainikprottasha.com
Design & Development By BDIX NOC