
স্টাফ রিপোর্টারঃ
নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি সংসদ ও পাঠাগারের ৪০ বর্ষপূর্তি উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।
রোববার (১৬ আগস্ট) বিকেলে পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি মো. রাজু আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জাতিসংঘের মানবিক সহায়তা ও উন্নয়নকর্মী ডা. মঞ্জুর হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান দোলন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তৌহিদুর রহমান এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী।
এছাড়াও কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সিংহ মহাপাত্র এবং রোকেয়া ভ্যালুজ অ্যান্ড রিসার্চ, কলকাতার সমন্বয়ক সাধক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে বেগম রোকেয়ার জীবন, কর্ম, নারীশিক্ষা ও নারী জাগরণে তাঁর অবদান নিয়ে আলোচনা।
Leave a Reply