
আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অসুস্থ অবস্থায় ৮ম শ্রেণির চার ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ে আসার পর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয় থেকে জানান, অসুস্থ ৪ ছাত্রীকে প্রাথমিকভাবে ফুড পয়জনিংয়ের আশঙ্কা করা হলেও পরে দ্রুত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান জানান, চিকিৎসাধীন ছাত্রীদের শরীরে ঘুমের ওষুধের প্রভাব লক্ষ্য করা গেছে।
প্রকৃত ঘটনা কী,তা তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটন করা জরুরি। বিশেষ করে ছাত্রীদের শরীরে ঘুমের ওষুধের প্রভাব কীভাবে এলো, সেটি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অভিভাবক ও এলাকাবাসী।
Leave a Reply