
সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুতের অপচ
শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা উপেক্ষা করে সকাল ১০টা থেকে শুরু করে রাত্রী ৩টা পর্যন্ত হাজার হাজার লাইট, সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার করে মেলা পরিচালনা করে আসছে স্থানীয় কিছু কু-চক্রী মহল। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের সময়ে এমন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রয়োজনের অতিরিক্ত বাতি, বৈদ্যুতিক সাজসজ্জা ও অন্যান্য সরঞ্জাম দীর্ঘ সময় চালু রাখা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এর আগে দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় বাতি জ্বালিয়ে রাখার কারণে বিদ্যুৎ অপচয়ের অভিযোগও সামনে এসেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিদ্যুতের অপচয় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পার্বতীপুর ও বদরগঞ্জ সংলগ্ন খোলাহাটি এলাকার সেনাপল্লী মাঠে কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে চলছে নানা অনিয়ম। বিশেষ করে মেলার সাইনবোর্ডে সার্কাস ও বিনোদনের কথা বলা হলেও এর অন্তরলে গভীর রাতে প্যান্ডেলের ভেতরে চলছে নগ্ন নৃত্য এবং লটারির নামে রমরমা জুয়া- যা এলাকার সামাজিক পরিবেশকে চরমভাবে বিনষ্ট করছে।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় প্রশাসনের কিছু অসাধু মহলের সাথে যোগসাজশ করে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। মেলার নাম ভাঙিয়ে কুটির শিল্পের কোনোপ্রসার না থাকলেও সেখানে রাত বাড়ার সাথে সাথে শুরু হয় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নানা আয়োজন। সার্কাসের প্যান্ডেলে নিয়মবহির্ভূত অশ্লীল নৃত্য এবং প্রতিদিন মাইক ও ড্রামের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ মানুষ।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আঞ্জুমান সুলতানাকে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করে বলেন, এমপি মহোদয়ের সঙ্গে আছি, এখন কথা বলতে পারব না।
এবিষয়ে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন জানান, সব ইউএনওদেরকে নির্দেশনা দেওয়া আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর মেলার বিষয়ে জিজ্ঞাসা করলে, আমি এখনই ইউএনওকে বলে দিচ্ছি মেলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
Leave a Reply